1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

দাগনভূঁঞা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

দাগনভূঁঞা উপজেলার ৭ নং এবং ৮ নং ইউনিয়নে “বেকের বাজার সমাজকল্যাণ পরিষদ” এর উদ্যোগে ২০০ অসহায়, গরিব ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সানরাইজ ইনস্টিটিউটে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক ও নয়া দিগন্ত পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বেকের বাজার সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিয়া বিশ্ববিদ্যালয় প্রফেসর জসিম উদ্দিন, উক্ত সংগঠনের উপদেষ্টা ও মাতৃভূঞা ইউনিয়ন জামায়াতের আমির নুরুল আমিন ও জায় লস্কর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন উক্ত সংগঠনের আহ্বায়ক মাঈন উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon