1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ফুলগাজীতে উদ্বোধন হয়েছে দক্ষিণ দৌলতপুর স্পোর্টিং ক্লাব

ফুয়াদ হাসান
  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বর্তমান তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে ফুলগাজী উপজেলার ১ নং ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্ৰামে দক্ষিণ দৌলতপুর স্পোটিং ক্লাবের উদ্বোধন ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে উক্ত ক্লাবের নিজস্ব কার্যালয়ে ফিতা ও কেক কাটার মাধ্যমে ক্লাবের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে ১৮ সদস্য বিশিষ্ট ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি করণ করা হয়েছে।

উক্ত সংগঠনের সদস্য মোহাম্মদ মুন্নার সঞ্চালনায় জিয়াউর রহমান মনসুরের তত্ত্বাবধানে দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্য মোহাম্মদ নাজিম, মোহাম্মদ শাহিন ও মোঃ দিদার সহ প্রমুখ।

দক্ষিণ দৌলতপুর স্পোর্টিং ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজ তুহিন বাবু। সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাপ্পী মাহমুদ। এছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন একরাম হোসেন, মোহাম্মদ নয়ন ও এমরান হোসেন রনি। যুগ্ন সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ রনি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ রাসেল। এছাড়া সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন নজরুল ইসলাম বাবু ও প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন কামরুল ইসলাম। এছাড়া নুরুল আমিন শাকিল দপ্তর সম্পাদক, মোহাম্মদ মুন্না ক্রীড়া সম্পাদক, কামরান হোসেন সহ ক্রীড়া সম্পাদক, মোহাম্মদ ফয়সাল অর্থ সম্পাদক, অনিক মজুমদার সহ অর্থ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন সমাজ সেবা সম্পাদক, জাহিদুল ইসলাম শাহীন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মোহাম্মদ কাউসার শিক্ষা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon