সুশাসনের জন্য নাগরিক (সুজনের) সোনাগাজী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল ৫ ফেব্রুয়ারি বুধবার। উক্ত সম্মেলনে শেখ আব্দুল হান্নানকে সভাপতি ও আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
৫ সদস্য বিশিষ্ট উক্ত কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভূঁইয়া ও কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন। শেখ আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন ফেনী জেলা সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন ফেনী জেলা কোষাধ্যক্ষ ও সোনাগাজী উপজেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত সমন্বয় খোরশেদ আলম বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসাইন বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজনের) সোনাগাজী উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক বেলায়েত হোসাইন, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম হিরন, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল হক ও অনন্য গণমান্য ব্যক্তিবর্গ।