পটুয়াখালী জেলার দুমকি উপজেলাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক কুইজ ভিত্তিক এই অনুষ্ঠানটি কাবিং ইউনিয়ন ৫ নং শ্রীরামপুর উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনীল চন্দ্র দেবনাথ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম জাকির হোসেন খন্দকার, কাজী মনিরুজজামান রিপন, জিনাত জাহানসহ আরো অনেকে।