1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম আদালতে নারীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম আদালতে উমেদার হিসেবে কর্মরত এক যুবকের সঙ্গে সম্পর্কের জের ধরে এজলাসের বাইরে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। তিনি এক আইনজীবীর ক্লার্ক।আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম আদালতের ভবনের দ্বিতীয় তলায় অতিরিক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের বাইরে এ ঘটনা ঘটেছে। ওই নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ে না করলে এক সপ্তাহ আগে বিষপানে আত্মহত্যার হুমকি দেন ওই নারী। এ কারণে কয়েক দিন ধরে আদালতে আসছেন না ওই উমেদার। এ ছাড়া উমেদারের দুই আত্মীয় বিষয়টি ধামাচাপা দিতে চাপ দেন ওই নারীকে। এতে ক্ষিপ্ত হয়ে আজ সন্ধ্যা ছয়টার দিকে এজলাসের বাইরে এসে বিষপান করে মেঝেতে লুটিয়ে পড়েন ওই নারী। এর আগে উমেদারের নাম ধরে চিৎকার করতে থাকেন। পরে আহত অবস্থায় ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নারী পুলিশ সদস্য ও এক আইনজীবী। খবর পেয়ে সেখানে ছুটে আসে কোতোয়ালি থানা-পুলিশও।

এ সম্পর্কে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজ সন্ধ্যায় বলেন, এজলাসের বাইরে এক নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁকে পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে গেছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন। এক উমেদারের সঙ্গে সম্পর্কের দাবি করেন তিনি।

উল্লেখ্য, আদালতে কর্মরত উমেদাররা বিনা বেতনের নিম্ন শ্রেণির কর্মচারী। তবে আইনজীবী মক্কেলদের কাছ থেকে নেওয়া টাকা থেকে তাঁদের দৈনিক হিসেবে খরচ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon