জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক স্ট্যাটাস ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন: ‘রাষ্ট্রীয় হয়রানি আর নয়!’

পোস্টটি দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। রিপোর্ট লেখার সময় (দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) এতে প্রায় ২৭ হাজার রিঅ্যাকশন এবং ১ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে।
এর আগে ভোরের দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী একটি স্ট্যাটাসে লিখেছেন: ‘জনতার সংসদ থেকে বলছি আমরা!’