1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যান এক অজ্ঞাত মোটরসাইকেল আরোহী। ঘটনার সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন।

রাত পৌনে ১২টার দিকে গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। তারেক রহমান তখন দলীয় কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন। তার গাড়িবহরের সামনে-পেছনে নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) ছিল। পুলিশ জানায়, সাদা রঙের হিরো হাংক মডেলের মোটরসাইকেলে একজন আরোহী দ্রুতগতিতে এসে গাড়ির কাছে গতি কমিয়ে খামটি লাগিয়ে দেন এবং আমেরিকান ক্লাবের দিকে চলে যান। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে এ দৃশ্য ধরা পড়েছে, তবে ফুটেজের মান ভালো না হওয়ায় আরোহীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, মোটরসাইকেলচালককে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। খামে কী ছিল বা কী উদ্দেশ্যে লাগানো হয়েছে—তা জানা যায়নি। খামটি তারেক রহমানের নিরাপত্তা দলের (সিএসএফ) কাছে রয়েছে, পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। পুলিশ নিজ উদ্যোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং তদন্ত চলছে।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম জানান, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় তারেক রহমানের নিরাপত্তা বাহিনী ও পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon