1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

দিনাজপুরে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম ,স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

গত ১১ নভেম্বর (মঙ্গলবার) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১) এ পৌরসভায় ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয় নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, অটোরিকশা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যানবাহন। এটি সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী যাতায়াত মাধ্যম। তবে অটোরিকশার সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় শহরে যানজট ও জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, সকলের দায়িত্ব হলো এই যানবাহনের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে জনদুর্ভোগ কমানো। এজন্য পুলিশ, প্রশাসন, যাত্রী ও চালকদের মিলিতভাবে সচেতন হয়ে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে অটোরিকশা সুবিধা প্রদানকারী হয়ে থাকে এবং শহরের চলাচলে বিঘ্ন না ঘটায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon