1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ডিসেবল

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিসেবল) করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এ তথ্য জানান।

লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার “হাসনাত আবদুল্লাহ” নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন ধরে ডিসেবল করা হয়েছে। ভারতবিরোধী অবস্থানের কারণে কয়েকটি পোস্টের বিরুদ্ধে কপিরাইট ক্লেইম এনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমি মনে করি।’

প্রোফাইল বন্ধ থাকায় গত কয়েক দিন সমর্থক ও অনুসারীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এখন থেকে তিনি নিজেই ভেরিফাইড ফেসবুক পেজটি পরিচালনা করবেন এবং এখান থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন। আগে এই পেজটি মূলত অ্যাডমিনরা চালাতেন।

যোগাযোগ অব্যাহত রাখতে হাসনাত আবদুল্লাহ সমর্থকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তার বক্তব্য ও সংবাদ যাতে সবার কাছে পৌঁছায়, সেজন্য এই ভেরিফাইড পেজটি শেয়ার করার অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon