1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও জনতাও এতে যোগ দেন। ফলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা শাহবাগে এসে অবস্থান নেন। দুপুরের দিকে তারা শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

অবরোধ চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ অব্যাহত থাকবে। প্রয়োজনে শাহবাগ চত্বরেই রাত কাটানোর ঘোষণাও দেন তিনি। এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য যে, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।

হাদি হত্যার বিচারের দাবিতে এর আগেও একাধিকবার রাজপথে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon