1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ইরানের ক্ষমতায় ‘ভালো নেতা’ দেখতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানে একজন ‘ভালো নেতা’ ক্ষমতায় আসুক বলে চান। একইসঙ্গে তিনি দেশটির বর্তমান নেতৃত্বের কাঠামো সম্পূর্ণভাবে বদলে ফেলার পক্ষে।

এনবিসির সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, “আমরা সেখানে গিয়ে সবকিছু পরিষ্কার করতে চাই। আমরা এমন কাউকে চাই না যে ১০ বছরের মধ্যে আগের মতো ব্যবস্থা ফিরিয়ে আনবে। আমরা চাই ইরানের জনগণ একজন ভালো নেতা পাক।” তবে সম্ভাব্য সেই নেতাদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য উত্তরসূরিদের ওপর নজর রাখছে। তিনি আরও বলেন, “আমাদের নজরে এমন কিছু মানুষ আছেন যারা আমার মতে ভালো কাজ করতে পারবেন। আমরা তাদের পর্যবেক্ষণ করছি।”

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দীর্ঘ ৩৬ বছর ধরে তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা ছিলেন। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে বুধবার (৪ মার্চ) ইরান ইন্টারন্যাশনালসহ একাধিক সূত্র জানিয়েছে। এই নির্বাচন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) চাপে হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়াত খামেনির সম্ভাব্য উত্তরসূরিরাও চলমান সংঘাতে নিহত হতে পারেন। স্থানীয় সময় বুধবার তিনি বলেন, “ইরানের নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। যে-ই নেতা হওয়ার চেষ্টা করছে, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।”

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon