1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

মোঃ মারুফ হোসেন, জেলা [যশোর] প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া প্রায় ৬৯ লক্ষ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। রবিবার দুপুরে কোতোয়ালী থানাধীন বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর নিয়মিত টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটককৃত আসামীর নাম মো. ইমরান হোসেন (৪২)। তার পিতার নাম ইব্রাহিম হোসেন, গ্রামের নাম সরকারপাড়া, ডাকঘর-সাতক্ষীরা, থানাঃ সাতক্ষীরা, জেলাঃ সাতক্ষীরা।

৪৯ বিজিবি’র একটি টহলদল বাউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৮৪.৩৮ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করে, সে ঢাকা থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোর ও সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সে আরও জানায়, ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করে সে সাতক্ষীরায় যাচ্ছিল।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬৯ লক্ষ ৩৯ হাজার ২১২ টাকা। এছাড়া আটক করা হয়েছে একটি মোবাইল ফোন যার মূল্য ১৫ হাজার টাকা এবং নগদ ৩৭৫ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামাল বা সিজার মূল্যের সর্বমোট পরিমাণ ৬৯ লক্ষ ৫৪ হাজার ৫৮৭ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও নজরদারি বাড়ানো হয়েছে। এর ফলস্বরূপ নিয়মিত অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারী আটক করা সম্ভব হচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, সীমান্তে বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon