1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে নির্বাচনে লড়াই হতো নৌকা ও ধানের শীষের মধ্যে। এখন নৌকা আর নেই। নৌকার কাণ্ডারি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন এবং দিল্লিতে বসে আছেন। তিনি যদি দেশে থাকতেন, তাহলে অন্তত একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকত।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, ‘এখন নৌকা নেই। একটা নতুন মার্কা আমাদের সামনে এসেছে। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে জীবনের শেষ সময়ে এসেছি। এবার আপনারা আমাকে একটা সুযোগ দেবেন। আমরা মানুষের শিরায় শিরায় মিশে কাজ করতে চাই।’

তিনি বলেন, যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে—এখন তারাই দেশ চালানোর জন্য ভোট চাইছে। যে দল বাংলাদেশ ও স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করা যাবে না। তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা ১৯৭১ সালের চেতনাকে সবসময় মাথা উঁচু করে রাখতে চাই, কারণ ওই লড়াইয়ের মধ্যেই বাংলাদেশের অস্তিত্ব নিহিত।’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘হিন্দু ভাইয়েরা কথা বলতে ভয় পান—কেউ তাদের ওপর অত্যাচার করবে কি না। আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে গেছেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই; আমরা সবাই বাংলাদেশি। সবার অধিকার সমান। তাই বুক ফুলিয়ে দাঁড়ান। আমার ভাইয়েরা সবসময় আপনাদের পাশে থাকবে। আমি কথা দিচ্ছি, বিএনপি সবার অধিকার রক্ষা করবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon