নিখোঁজ হওয়া ব্যক্তির পরিচয়:
নাম: সজিব ফরাজী। বাবার নাম: চানমিয়া ফরাজী। দাদার নাম: মতলেপ ফরাজী। স্থায়ী ঠিকানা: পান পট্টি, গলাচিপা, পটুয়াখালী। নিখোঁজের তারিখ: ২৩ নভেম্বর ২০২৫ তারিখের পর।
ঘটনার বিবরণ:
সজিব ফরাজী ২৩-১১-২০২৫ তারিখে পটুয়াখালীর রাঙ্গাবালী চর মোন্তাজ থেকে একটি মাছ ধরার ট্রলারে সাগরে যান। ৬ দিন পর বোটটি মহিপুর ঘাটে ফিরে আসে। বোটের সবাই বাড়ি চলে গেলেও তিনি বোট দেখাশোনার জন্য মহিপুর ঘাটেই ছিলেন। পরের দিন অর্থাৎ ২৪ নভেম্বরের পর তিনি ঘাট থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান।
নিখোঁজের সময় তার কাছে কোনো মোবাইল ফোন বা টাকা ছিল না, শুধু পরিধেয় কাপড় ছিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সজিব ফরাজী স্বভাবগতভাবে সরল-সোজা।
আর্ত আবেদন:
যদি কোনো সহৃদয় ব্যক্তি সজিব ফরাজীকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন, মানবিক কারণে দ্রুত তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
যোগাযোগের জন্য: ০১৭৩৯০২০৬৬৫