1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মে, ২০২৬

জামায়াতে ইসলামী প্রকৃত ইসলাম প্রচার করছে না বরং ক্ষমতার লোভে ধর্মকে বিকৃত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। গত বুধবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে গণঅধিকার পরিষদ ছেড়ে আসা এই নেতা দলটির তীব্র সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, জামায়াত যেভাবে কৌশলের নামে ইসলামকে দুর্বল করছে, তাতে তাদের সঙ্গে জোটে থাকাও এক ধরনের পাপ। জামায়াত নেতাদের সুন্নতি লেবাসে অনায়াসে মিথ্যা বলতে বাধে না উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার জন্য তারা ইসরাইলের সঙ্গেও সম্পর্ক করতে রাজি হতে পারে। রোজা আর পূজাকে যারা এক করে দেখে, তারা কীভাবে নামের সাথে ইসলাম শব্দ ব্যবহার করে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সাথে শেষ সময়ে জামায়াতের ভণ্ডামি বুঝতে পেরে তাদের জোটে যোগ না দেওয়ায় ইসলামি আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ জানান এই বিএনপি নেতা।

বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াত আমির সম্প্রতি ঢালাওভাবে বিএনপির সবাইকে চাঁদাবাজ বলে দাবি করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা। অথচ জামায়াত নেতারা নিজেদের স্ত্রীর চিকিৎসার চেয়েও বায়তুল মালের চাঁদাকে বেশি গুরুত্ব দেন। মূলত ইসলামের নাম ভাঙিয়ে জামায়াতে ইসলামী দেশজুড়ে চাঁদাবাজি করছে বলে তিনি পোস্টে দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon