1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি; রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অবৈধ জনসভা আয়োজন এবং কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের অভিযোগে এই নোটিশ জারি করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত চিঠিতে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় অনুপস্থিতিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর (বা ইসলামাবাদ) এলাকায় প্রায় ৪০০-৫০০ লোকের উপস্থিতিতে বড় স্টেজ ও মাইক ব্যবহার করে নির্বাচনী জনসভা করেন রুমিন ফারহানা—যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর সরাসরি লঙ্ঘন। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, হুমকি দেন—“আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না”—এবং জনসমক্ষে বৃদ্ধাঙ্গুলি দেখান।

তার সমর্থকরাও মারমুখী আচরণ করেন, যা ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা ও সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ার সুস্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলেও চিঠিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon