1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ইরানের নতুন সুপ্রিম লিডারকে হত্যার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরিরাও চলমান সংঘাতে নিহত হতে পারেন। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) ট্রাম্প বলেন, “ইরানের নেতৃত্ব খুব দ্রুত হ্রাস পাচ্ছে। যে-ই নতুন নেতা হওয়ার চেষ্টা করছে, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।” তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র এখন ‘খুব শক্তিশালী অবস্থানে’ রয়েছে।

দেশের সামরিক শক্তির প্রশংসা করে তিনি বলেন, “কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল ১০-এর মধ্যে কত দেব? আমি বলেছি, প্রায় ১৫। বিশ্বে আমাদের সামরিক বাহিনীর মতো শক্তিশালী আর কারও নেই। আমরা এখন অত্যন্ত শক্ত অবস্থানে আছি।”

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দীর্ঘ ৩৬ বছর ধরে তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা ছিলেন।

তার মৃত্যুর পর ইরান ইন্টারন্যাশনালের খবর অনুযায়ী, বিপ্লবী গার্ডের (IRGC) চাপে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। বুধবার এ তথ্য প্রকাশিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon