1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

ইমাদপুর পদ্মপুকুর উপ প্রকল্পের খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে

মোঃ ফিরু মিয়া, সদর উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

রংপুর জেলাধীন মিঠাপুকুর উপজেলার ১৭ নং ইমাদপুর ইউনিয়নের পদ্মপুকুর খাল পুনঃখননের শুভ উদ্ভোধন করা হয়েছে। উদ্বোধন করেন রংপুর ৫ আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৭ নং ইউনিয়নের ইমাদপুর পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে।

আরো উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, ১৭ নং  ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম বাবু অলিন কুমার গাঙ্গুলী ৪ নং ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ মুক্তি বেগম, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ হারুন মিয়া।

এ বছরের  ২২শে ফেব্রুয়ারী জাইকার অর্থায়নে এলজিইডির তত্ত্বাবধায়নে পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিঃ মাধ্যমে প্রকল্পটি যাত্রা শুরু করে। সংসদ সদস্য সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকা বাসিকে আশ্বস্ত করে বলেন যে, বর্তমান সরকার দেশের জনগণের সরকার। আপনাদের যে কোন প্রয়োজনে আমাদের কাছে চলে আসবেন আমরা আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon