1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

উলিপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

মোঃ আব্দুল আজিম (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

কুড়িগ্রামে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৌমিতা আক্তার (ছায়ামনি) ১৩ নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নেফড়া খারিজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া ছায়ামনি উলিপুর এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

 

সে উলিপুর উপজেলা গুনাইগাছ ইউনিয়নের নেফডা গ্রামের সৌদী প্রবাসী ছক্কু মিয়ার মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায় , ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পাশের বাড়ির একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে ছায়ামনির ছোট ভাই তার বোনকে ডুবে যেতে দেখে গ্রামের লোককে খবর দিলে গ্রামবাসী পানিতে নেমে অনেক খোজাখুজির পর পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছায়ামনির মৃত্যুতে সারা গ্রামজুড়ে বইছে শোকের মাতম। পরিবারসহ গ্রামবাসীর আহাজারিতে  ভারী হয়ে আসছে আকাশ বাতাস। যেমনই নাম তার ছায়ামনি সে ছিল গ্রামের ছোট বড় সকলের নয়ন মনি। ছায়ামনির যেনো কিছুতেই মেনে নিতে পারছে না গ্রামের মানুষ। সকলেই মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেছেন আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মৌমিতা আক্তারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon