1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

কচুয়ার কৃতি সন্তান অধ্যাপক   ড. মুনতাসীর মামুন করোনা রিপোর্ট পজেটিভ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৪ মে, ২০২০

মোঃ জুয়েল রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ কচুয়ার কৃতি সন্তান  খ্যাতিমান ইতিহাসবিদ লেখক ও কলামিস্ট অধ্যাপক ড.মুনতাসীর মামুনের  করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। ৪ এপ্রিল সোমবার দুপুরে মুগদা জেনারেল হাসপাতালের করোনা ভাইরাস (কোভিড ১৯) কমিটির সভাপতি ডাঃ মনিলাল আইচ লিটু এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত গত রবিবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিনি মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসারত অবস্থায় আইসিইউতে রয়েছেন।

ঘনিষ্ঠ সূত্র জানায়, অঘোষিত লকডাউনের মধ্যে রবিবার বিকেলে জরুরী ভিত্তিতে এ্যাম্বুলেন্সে করে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার ছেলে-মেয়েরা সঙ্গে ছিলেন। বর্তমানে সেখানেই তিনি আইসিইউতে আছেন।

এ দিকে ড. মুনতাসীর মামুনের দ্রুত সুস্থতার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও তার শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon