1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

কমলনগরে ইয়াবা সেবনের ছবি বিকৃত, ইউপি সদস্যের দাবি ষড়যন্ত্রের

নিজস্ব প্রতিবেদক,
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

কমলনগরে স্থানীয় এক ইউপি সদস্যকে ইমেজ সংকটে ফেলতে প্রতিপক্ষরা তার ছবিকে সুপার এডিট করে ইয়াবা সেবনের কালিমা লেপন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকে ভাইরাল করার অভিযোগ উঠেছে। এ অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ওই ইউপি সদস্য।

উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুকের দাবি, তিনি এ সংক্রান্ত কর্মকান্ডের সহিত জড়িত নন। তার নির্বাচনকালীন সময়ে এলাকার একটি প্রতিপক্ষ প্রতিদ্বন্ধীতাপূর্বক তার সাথে হেরে গিয়ে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নানা প্রফাগান্ডা ছড়াচ্ছেন। এর আগেও একই ভাবে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে ওই পক্ষটি।

এবার প্রযুক্তি ব্যবহার করে তার ছবিকে অজানা কোনো ব্যক্তির ইয়াবা সেবনের ছবির সাথে শুধু মুখের অংশ সংযুক্ত করে তা বিভিন্ন জনের আইডি থেকে প্রচার করেছেন। এতে তার সামাজিক মর্যাদাহানি হয়েছে। তিনি আরও জানান, আমার ছবিকে সম্পূর্ন সুপার এডিট করার মাধ্যমে আমার পেশাগত ও জনপ্রিয়তার ইমেজকে সংকটে ফেলতে এবং রাজনৈতিকভাবে দূর্বল করার উদ্দেশ্যে এমন মারাত্মক রকমের মানহানিকর কাজটি করেছে ওই পক্ষটি।

যা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অর্থকড়ি খরচ করে সংবাদকর্মীদের ভুল বুঝিয়ে সুপার এডিট করা ওই ছবিটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করিয়েছে তারা। এতে আমার ও আমার পরিবারের মারাত্বকভাবে সম্মানহানী হয়েছে। কাজেই প্রকাশিত সংবাদ এবং প্রতিপক্ষ ষড়যন্ত্রকারিদের ভবিষ্যতে এমন ধরনের মিথ্যা কার্যকলাপ রটানো থেকে ফিরে আসার আহবান জানাচ্ছি।

তিনি মনে করেন, প্রকৃতপক্ষে ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন কাল্পনিক অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে। নামে-বেনামে মিথ্যা অভিযোগও প্রতিনিয়ত করছে এসব ভন্ড ও অপপ্রচারকারিা

এসবকে ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন ভুক্তভোগী ওমর ফারুক। এতে তিনি বলেন, একটি কুচক্রি মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি সুপার এডিটকৃত ছবি দিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনে বিভিন্ন মাধ্যমে প্রচার করে চলেছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। একই সঙ্গে মূলধারার গণমাধ্যমগুলোকে অনুরোধ করছি অসত্য তথ্যসম্বলিত মিথ্যা সংবাদ পরিবেশন না করতে।

উল্লেখ্য, ওমর ফারুক একজন সৎ নিষ্ঠাবান ও সফল জনপ্রতিনিধি হিসেবে এলাকাবাসির কাছে জনপ্রিয় ব্যাক্তি। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন। অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হন বলে তিনি জানান। তিনি তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অবিরত কাজ করে যাচ্ছেন বলেও দাবি করেন।

তিনি আরো জানান, দায়িত্ব নিয়ে উন্নয়নে অগ্রগামী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষমতা, এলাকার হতদরিদ্র্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস, রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান জিরো টলারেন্সসহ নানা মূখী উন্নয়নের কাজ করে নিজ এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন এবং সব মহলেই নিজের প্রশংসা কুঁঁড়িয়েছেন বলে ও দাবি করেন এই ইউপি সদস্য।

তিনি আরো জানিয়েছেন, এই ধরণের অপপ্রচার কে বা কারা করেছে তিনি তাদের খোজ নিচ্ছেন এবং পরবর্তী সময়ে যদি আবারও কোন পক্ষ আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করে, আমি অবশ্যই আইন আনুগ ব্যবস্থা নিবো এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চৎ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon