ফুয়াদ হাসান, (পরশুরাম) ফেণী, প্রতিনিধিঃ মাস্ক না পড়ে প্রতিনিয়ত এদিক-ওদিক ঘুরাঘুরি করছে মানুষজন। বিশেষ করে পরশুরাম বাজারে প্রতিনিয়ত মাস্ক না পড়ে মানুষ ঘুরাঘুরি করছে বলে জানা যায়। এছাড়া পরশুরাম বাজার ছাড়া ও পরশুরামের বিভিন্ন গ্রামগঞ্জ ও দোকানপাটে মাস্ক না পড়ে ঘুরছে বেশ কিছু মানুষ।
বর্তমান সময়ে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করছে। এই সময় সকল মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা উচিত।তাই পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের নির্দেশনা মোতাবেক বর্তমানে পরশুরাম উপজেলায় মাইকিং করা হচ্ছে মাস্ক পরিধান করার জন্য। মাস্ক ছাড়া কোন প্রকার সেবা মিলবে না এই যাবতীয় কথা গুলোও বলা হয়েছে।
আজ পরশুরাম উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে মাস্ক পরিধান করার জন্য মাইকিং করা হয়েছে। যেখানেই মানুষ যাবে সেখানেই মানুষকে মাস্ক পরিধান করতে হবে।মাক্স পরিধান যারা এখন থেকে করবে না তাদেরকে অতি দ্রূত আইনের আওতায় আনা হবে বলে মাইকিংয়ে বলা হয়েছে।