1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় র‍্যাব-১২ এর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর স্ত্রী সম্রাঙ্গী গ্রেফতার ১

মোহাম্মাদ মিন্টু, ভেড়ামাড়া (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া দৌলতপুর চিলমারি ইউনিয়নে  র‌্যাবের বিশেষ অভিযানে ১৯৩৬ বোতল ফেনসিডিল,১টি বিদেশি পিস্তল,৮ রাউন্ড গুলি,২টি হাসুয়া,  এবং মাদক বিক্রয়ের ৯৯ হাজার টাকা ও ১টি মোবাইলসহ উদ্ধার করেন কুষ্টিয়া র‍্যাব-১২।

আরো  জানা যায় যে, কুষ্টিয়া দৌলতপুর চিলমারী ইউনিয়নের  খাজিরাথাক গ্রামের মোঃ ওমর বেপারীর স্ত্রী মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুন (৫০) কে গ্রেফতার করা হয় এবং এলাকার সূত্রে জানা যায় তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত রয়েছে। আরো জানা যায়, দৌলতপুর থানায় তাদের নামে একাধিক মাদক মালা রয়েছে এবং কুষ্টিয়া র‍্যাব-১২ এর বিশেষ অভিযান টিম জানান, যে শেফালী খাতুন এর স্বামী মোঃ ওমর ব্যাপারীকে গ্রেফতার করার কার্যক্রম অব্যাহত থাকবে এবং তাদের এই অভিযান কুষ্টিয়া জেলার সকল জায়গায় চলমান থাকবে বলে জানান র‍্যাব-১২ অভিযান টিম।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon