1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে প্রয়াত সাংবাদিকের শরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মোঃ আবু সুফিয়ান, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ১১ মে, ২০২২

ঝিনাইদহে কোটচাঁদপুরে প্রয়াত  সাংবাদিক মরহুম আব্দুল আজিজ ঠান্ডু’র প্রথম মৃত্যবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ (১১ মে বুধবার)  সকাল ১১ টায় স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের  উদ্দগে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঠান্ডু দৈনিক দিনকাল পত্রিকার কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বক্তারা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, প্রেসক্লাব কোটচাঁদপুর এর সাধারণ সম্পাদক কাজী এনাম আহাম্মদ মৃদুল। আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কামাল হাওলাদার, প্রবীন সাংবাদিক লিয়াকত মাস্টার, কোটচাঁদপুর রিপোর্টার্স ক্লাব এর সভাপতি অশোক দে, সাধারণ সম্পাদক সুব্রত কুমার, কোটচাঁদপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি এস এম রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক মইন উদ্দিন খান, কোটচাঁপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাংবাদিক বাবলু মিয়া, আকিমুল ইসলাম সাজু,রোকনুজ্জামান  কোটচাঁদপুর রংধনু প্রেসক্লাবের সদস্য মোঃ আবু সুফিয়ান শান্তি  ও মরহুমের স্ত্রী, সন্তান, বড় ভাই সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আলোচনা সভা শেষ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া শেষে অতিথি ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon