1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

কোটচাঁদপুর মেয়‌রের উ‌দ্দ্যো‌গে পে‌নেল মেয়র মোঃ শেখ সো‌হেল আরমান ৫নং ওয়া‌র্ডের উন্নয়‌নের কাজ চলমান রে‌খে‌ছেন

‌মোঃ আবু সু‌ফিয়ান (শা‌ন্তি) ঝিনাইদহ জেলা প্রতি‌নি‌ধিঃ‌‌
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

কোটচাঁদপুর পৌর মেয়রের উদ্যোগে ১নং পেনেল মেয়র মোঃ শেখ সোহেল আরমান ৫ নং ওয়ার্ডের উন্নয়নের কাজ করে যাচ্ছেন।

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম এর উদ্যোগে পৌর শহরের নানা উন্নয়ন মুলক কাজের মধ্যে থাকা পৌর ৫নং ওয়ার্ডের সাপ্লাই পানি ড্রেন সংস্করন, করণের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পেনেল মেয়র।

বৃহস্পতিবার (১৩ই মে) সকালে পৌর ৫নং ওয়ার্ডের শেখ পাড় ও ধোপা পাড়ার দীর্ঘদিন জরাজীর্ণ ও অবহেলিত হয়ে পড়ে থাকা বর্জ পানি নিস্কাসনের জন্য তৈরি হওয়া ড্রেনের ময়লা পরিস্কারের জন্য নিজে সশরীরে থেকে পৌর শ্রমিক দিয়ে সকল কাজ নিবিড়ভাবে পর্য‌বেক্ষন করেন তি‌নি।

এছাড়া উক্ত ওয়ার্ডের প্রত্যেকটি ভোটারের নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষে সকল রকম উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন পেনেল মেয়র শেখ সোহেল আরমান।

এ বিষয়ে পেনেল মেয়র শেখ সোহেল আরমান এর সাথে কথা বল্লে তিনি দৈ‌নিক স্বাধীন বার্তার প্রতি‌নি‌ধি‌কে জনান,

আমি দায়িত্ব গ্রহনের পর ওয়ার্ডের সুধীজন ও এলাকাবাসীদের সাথে নিয়ে ওয়ার্ড বাসির নাগরিক সেবা নিশ্চিত করার জন্য ওয়ার্ডের সকল সমস্যা গুলো চিহ্নিত করেছি এবং সঠিক পরিকল্পনা মোতাবেক পর্যায়ক্রমে নাগরিক সমস্যা গুলো একে একে সমধান করার চেষ্টা করে যাচ্ছি।

এসময় তিনি ওয়ার্ডের সকল উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর রংধনু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবহান (জনি) আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, ঝিনাইদহ টি‌ভির স্টাফ রিপোর্টার মোঃ বাবলু মিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon