মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে, খুলনা মোংলা মহাসড়কে কাটাখালী হাইওয়ে থানা সম্মুখে মঙ্গলবার গভীর রাতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
সুত্রে জানাযায়, লখপুর আমতালা পাম্প থেকে মটর সাইকেলে তেল নিয়ে কাটাখালী আসার সময় হাইওয়ে থানার কাছাকাছি আসলে খুলনা থেকে আসা একটা কাভার ভ্যান পিছন থেকে এসে মটর সাইকেলে থাক্কা দিলে মটর সাইকেলে থাকা তিন জন আরোহী সাথে সাথে ছিটকে পড়ে যায়।
এবং কাভার ভ্যান দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। মটর সাইকেলে থাকা ৩ জনের মধ্যে চালক টিপু, দিপ্ত দত্ত শুভ (পিতা– দিপক দত্ত), সাং জাড়িয়া বারইডাঙ্গা, এবং মোঃ হৃদয় শেখ পিতা– ইলিয়াস শেখ এর পুত্র গুরুতর হয়।
আহত অবস্থাতে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্ত্বব্যরত চিকিৎসক শুভ কে মৃত: বলে ঘোষনা করে ।
অপর দুজনু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আহত দু’জনই লখপুর ইউনিয়নের বাসিন্দা। মোঃ টিপু নামের মটর সাইকেল আরোহীর তেমন কিছু হয়নি বলে জানা গেছে।
নিহত দিপ্ত দত্ত শুভ খুলনা ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউট এ অধ্যায়নরত ছিলো।