গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া বাজার নামক এলাকা থেকে গত মঙ্গলবার রাতে ইয়াবা ও হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। পৌরসভার জুম্মাপাড়ার শাহাব উদ্দীনের ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৩৭) ও সদর উপজেলার বাগ্তুড়িয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে বকুল মিয়া (৪২) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধারের কথা নিশ্চিত করেছেন র্যাবের কর্মকর্তাগণ
র্যাব সুত্রে আরো জানা যায়, মাদকের ভয়ানক থাবা হতে যুব সমাজকে রক্ষার স্বার্থে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ বছর যাব মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারা এলাকার মধ্যে মাদক সরবরাহ করে আসছে। যেনো এমন অপরাধীর কারণে পরিবেশ নষ্ট না হয় সে ব্যাপারে সরকারের তরফ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। আসামীদের কাছ থেকে ৯৮ পিস ইয়াবা ও ৫.৩০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ব্যপারে র্যাব নিজে বাদী হয়ে ফুলছড়ি থানায় একটি মাদক মামলা দায়ের করেন।