1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

গাইবান্ধা জেলায় গরীব অসহায় রোগীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ

মোঃ আঃ জলিল মন্ডল (গাইবান্ধা) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, ষ্ট্রোকে  প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এই চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এ সময় উপসি’ত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দীন শাহ পলাশ, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।

হুইপ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক মুক্তির জন্য এ দেশ স্বাধীন করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গঠন করেছিল বলেই বাংলাদেশ এর উন্নতি হচ্ছে। আওয়ামী লীগ সরকার গঠন এর ফলে  মানুষ  বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে।

উল্লেখ্য গরীব, অসহায় ৫৯ জন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর আগে উপজেলা মৎস্য অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুটি পুকুরে ৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত করন উদ্বোধন করেন হুইপ গিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon