1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

গাইবান্ধা জেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে

মোঃ আঃ জলিল মন্ডল, গাইবান্ধা (জেলা) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ৩১ মে, ২০২৩

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার গাইবান্ধা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক প্রশিক্ষন কর্মশালা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশানত্ম কুমার মাহাতোরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: অলিউর রহমান।

কর্মশালায় বক্তব্য দেন সিভিল সার্জন আব্দুল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি, এনডিসি মো. জুয়েল মিয়া, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, অধ্যাপক মাজহার উল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা বলেন, সুস’ জাতি গঠনে মাদকদ্রব্য, তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে জনসাধারণের মধ্যে সচতনা সৃষ্টি করতে হবে। বক্তারা আরও বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে অন্য সময়ের চেয়ে অনেকটা ভালো।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। এর আগে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon