1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলা প্রশাসনের তহবিলে এনজিও এবং আশা’র খাদ্যসামগ্রী প্রদান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১০ মে, ২০২০

অংকন তালুকদার, বিশেষ প্রতিনিধি:  দেশে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের শীর্ষ আত্মনির্ভর ও স্ব- অর্থায়িত ক্ষুদ্রঋণ সেবাদানকারী প্রতিষ্ঠান “আশা” তার নিজস্ব অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সমগ্র বাংলাদেশে ১২ কোটি টাকার খাদ্যসামগ্রী বিতরণ করছে।

এরই অংশ হিসেবে রোববার (১০ মে) দুপুরে আশা গোপালগঞ্জ জেলার পক্ষ হতে ৮ মেট্রিক টন খাদ্যসামগ্রী (৫০০ ব্যাগ) পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৫০০ পরিবারের মাঝে বিতরণের জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছে।প্রতি ব্যাগে ১০-কেজি চাল, ২-কেজি ডাল, ২-কেজি আলু, ১-কেজি লবণ ও ১-লিটার রান্নার তেল রয়েছে।

এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা সহ ৫ টি উপজেলায় ২০০ব্যাগ করে মোট ১৫০০ ব্যাগ (২৪ টন) খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও গনমাধ্যমকে জানান আশা কর্তৃপক্ষ।

জেলা প্রশাসকের পক্ষে এনডিসি মাহাবুবুল আলম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা আশা’র কর্মকর্তাদের নিকট থেকে খাদ্যসামগ্রী গুলো বুঝে নেন।

এসময় ফরিদপুর আশা বিভাগের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, গোপালগঞ্জ জেলার সিনিয়র ব্যবস্থাপক মো.মোজহারুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক আশিষ কুমার মন্ডল, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম, মো.আলমগীর হোসেন, সহকারী শাখা ব্যাবস্হাপক মো.ওহিদুল ইসলাম ও শংকর কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon