1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

চট্রগ্রোমের সাতকানিয়ায় উচ্ছেদ অভিযানে নেমেছে উপজেলা প্রসাসন

নুরুল কবির, সাতকানয়িা (চট্রগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪

০৬ মার্চ বুধবার কেরানিহাটে সকাল ১০ ঘটিকা হতে সহকারী কমিশনার (ভূমি) জনাব আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে কেরানিহাট বাজার এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহসড়কের পাশ্ববর্তী প্রায় ৩ কি.মি জায়গার মধ্যে ছোট বড় স্থায়ী অস্থায়ী প্রায় ৩০০ শতাধিক অবৈধ স্থাপনা, দোকান, বিলবোর্ড ইত্যাদি অপসারণ করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড সরিয়ে দেয়া হয়।

উচ্ছেদকালীন সময়ে মহাসড়কে অবৈধ পার্কিং এর অপরাধে এক প্রাইভেট কার চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ২০০০- জরিমানা করা হয়।

উচ্ছেদের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঙঙআরাফাত সিদ্দিকী জানান, ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং কেরানিহাটকে দখলমুক্ত ও যানজট মুক্ত রাখার জন্য সকল সহযোগিতায় সব ধরণের পদেক্ষেপ নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্র্যাফিক পুলিশ, সাতকানিয়া ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon