ফুয়াদ হাসান, পরশুরাম ( ফেনী ) প্রতিনিধিঃ আজ চিথলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের (দুর্গাপুর, রতনপুর ও মধ্যম ধনিকুন্ডা) গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণ করা হয়েছে ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পরিচালিত সালেহ উদ্দিন হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন এসব টিন পেয়ে মানুষজন উপকৃত হয়েছে। বেশ কিছু হতদরিদ্র পরিবারকে এসব টিন বিতরণ করা হয়েছে।
চিথলিয়া ইউনিয়নের অনন্য ওয়ার্ড গুলোর তুলনায় ৫ নং ওয়ার্ডের মানুষ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মধ্যম ধনিকুন্ডা ও দুর্গাপুর গ্রামের বেশ কিছু মানুষ বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়া বেশকিছু বাড়িঘরের ও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে আজ তাদেরকে টিন বিতরণ করা হয়েছে।
আজ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ করার সময় উপস্থিত ছিলেন ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য এম শফিকুল হোসেন মহিম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চিথলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ। এছাড়া অনন্য স্থানীয় নেতৃবৃন্দ ও এই সময় উপস্থিত ছিলেন।