ফুয়াদ হাসান, পরশুরাম (ফেনী) প্রতিনিধিঃ পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে নদীভাঙনে প্লাবিত হয়েছে ৬ টি গ্রাম। এই ৬ টি গ্রামের মানুষ নদীভাঙনের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।বেশ কিছু মানুষ পুকুরের মাছ হারানোর আশঙ্কায় আছে। এছাড়া ভয়াবহ নদীভাঙনের কারণে গাছগাছালির ও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
বর্তমানে নদীভাঙনের কারণে বেশ কিছু বাড়িঘর ও ডুবে যাওয়ার আশঙ্কা আছে।এছাড়া বিগত বছরের মতে এই বছর ও ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদের বাড়ি।
তার বাড়ির ক্ষয়ক্ষতি দেখার জন্য গতকাল তার বাড়িতে এসেছেন ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।চিথলিয়া ইউনিয়নের মধ্যম শালধর গ্রামে ১ টি ও দুর্গাপুর গ্রামে ১ টি ভাঙনের কারণে শালধর,মালিপাথর ও দুর্গাপুর গ্রামের নিম্নাঞ্চল বন্যার পানি প্রবেশ করেছে।
এছাডা পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার জানান,উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৩ টি স্থানে ফাটল দেখা দিয়েছে, পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ ভাঙন রোধে কাজ করছে।