মোঃ হাসানুর রহমান, জাককানইবি প্রতিনিধি: ময়মনসিংহ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিনে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০০৬ সালের ৯ মে মাসে প্রতিষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ত্রিশালে অবস্থান করায় কবির শ্রদ্ধায় এখানে স্বনামধন্য প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আজ ১৪ বছর অতিক্রম করল স্বনামধন্য প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন ,- খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী হতে যাচ্ছে যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনার মত মহামারী
তিনি আরো বলেন – কিছুদিন আগে ঘটে যাওয়া বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মর্মান্তিক হত্যাকাণ্ড আমাকে চরমভাবে ব্যাথিত করছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করে।
নিজ ভাইকে হত্যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কেউ মানতে পারছে না। এই বিশেষ দিনে সবাই জোরালো ভাবে দাবি
‘ভাই হত্যার বিচার চাই নিষ্ঠুর খুনির ফাঁসি চাই;।
হাসানুর রহমান