1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

জয়পুরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ৬ মে, ২০২০

আবুবকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে কাজ করতে না পারা হতদরিদ্র মানুষের মাঝে

বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে হিন্দু

বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বুধবার সকালে পাঁচবিবি পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  উদ্যোগে বারুয়ারী মন্দির চত্বরে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে এ

সব খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু, তেল, পেঁয়াজ ) বিতরণ করা হয়।  হতদরিদ্র মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলেদেন হিন্দু বৌদ্ধ

খৃষ্ঠান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য  এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

এসময় পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাদিম  সারওয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মন্ডল, পৌর মেয়র ।

হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে নৃপেন্দ্রনাথ মন্ডল করোনাভাইরাস ছড়ানোর

বিষয়গুলো তুলে ধরে বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon