আবু বকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলায় সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ইরি-বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান শুরু শুরু।
জয়পুরহাট জেলায় সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ইরি-বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ সদর উপজেলা খাদ্য গোডাউন চত্তরে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
এসময় জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সাত্তার মন্ডল ও গোডাউন সংরক্ষন ও চলাচল কর্মকর্তা আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
এবার কৃষকের কাছ থেকে ২৬টাকা কেজি দরে ধান, ২৮ টাকা কেজি দরে গম এবং ৩৬ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে। ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে ৩ শে আগস্ট পর্যন্ত। আর গম কেনা হবে ৩০শে জুন পর্যন্ত বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানায়।