1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই মটর- সাইকেল আরোহীর মৃত্যু

আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ (কালিগঞ্জ)
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
ঝিনাইদহ সদর উপজেলায় গাছের সাথে ধাক্কা লেগে মোঃ শাহপরান হোসেন (১৮) মোঃ আল মাহমুদ( ১৭) নামে দুই  মটরসাইকেল আরোহীর মৃত্যু  হয়েছে।(০১লা-নভেম্বর ) মঙ্গলবার সন্ধায় হাজিডাঙ্গা গ্রামের বালুর মাঠ নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত  শাহপরান মোঃ আব্দুল আলিমের ছেলে ও আলমাহামুদ (১৭)  নেছার উদ্দীন ছেলে বলে জানা গেছে। দুই জনের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার  মালাধরপুর মাঝের পাড়া একই গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা যায়,শাহপরান ও আলমাহামুদ দুই বন্ধু মটর-সাইকেলে ঝিনাইদহ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর- সাইকেল রাস্তার পাশের কড়াই  গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক শাহপরানের মাথায় ও নাকে-মুখে গুরুতর জখম হয়।
স্থানীয়রা উদ্ধার করে,কোটচাঁদপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহপরান কে মৃত ঘোষণা করেন। অপর আলমাহমুদকে উন্নত চিকিৎসার জন্য  যশোর সদরে প্রেরন করলে প্রতিমধ্যে বারবাজার পৌঁছালে আলমাহমুদের মৃত্যু হয় বলে জানাযায়। মৃত্যুর খবর মালাধরপুর পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারে চলছে কান্নার রোল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon