1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে বিদায়ী সংবর্ধনা প্রদান

‌মোঃ আবু সু‌ফিয়ান (শা‌ন্তি) ঝিনাইদহ জেলা প্রতি‌নি‌ধিঃ‌‌
  • প্রকাশিতঃ সোমবার, ৩ মে, ২০২১

ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আজিজ কে অবসর জনিত কারনে বিদায়ী সংবর্ধনা প্রদান উপলক্ষে ক্রেস প্রদান ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত সময় নবাগত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল কে ফুলেল শুভেচ্ছার মধ্যমে বরণ করে নেয়া হয়েছে।

আজ সোমবার (৩ই মে) সকাল ১২টার সময় উপজেলা সরকারি খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ”র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (সদ্য অবসরপ্রাপ্ত) আব্দুল আজিজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ।
বক্তব্যে তিনি বলেন, আব্দুল আজিজ (স্যার) এর সাথে দীর্ঘ সময় ধরে আমি কাজ করেছি, তাঁকে অত্যন্ত সৎ এবং দক্ষ কর্মকর্তা হিসেবে উল্লেখ করি এবং উপজেলার শ্রেষ্ঠ খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দাবি করি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র (২) জাহিদ হোসেন,উপজেলা খাদ্য পরিদর্শক সাবিনা ইয়াসমিন, রাইস মিল মালিক সমিতির সভাপতি রাজেদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ তার স্মৃতিচারণ করে বলেন, আমি ৫-০১-২০১৭ সাল হতে ০৩-০৫-২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করছি।আমার কর্মজীবনে কোন কারণে, জেনে-না জেনে যদি কাওকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন এবং বাকি জীবন টুকু যেন সুস্থ সুন্দর ভাবে কাটাতে পারি এই দোয়া করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ খাদ্য পরিদর্শক রুপালি খাতুন,মিল মালিক মহসিন আলী, খন্দকার বাবু, খাদ্য বান্ধব ডিলার বদরুল ইসলাম, ও এম এস ডিলার আমির হোসেন সহ খাদ্য গুদামের সকল কর্মকর্তা-কর্মচারি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান টি পরিচালনা করেন সহকারী উপ খাদ্য পরিদর্শক আয়েশা আক্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon