ঝিনাইদহ কোটচাঁদপুর পৌর বাস টার্মিনালে নিজ কার্যালয়ে নিউ মাক্রো প্রাইভেট কার চালক সমিতির দ্বি-বার্ষকী নির্বাচন আজ ১৩-০৪-২০২১ রোজ মঙ্গলবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে সম্পন্ন করা হয়।
নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম নজু ও সাংগঠনিক পদে শাহিনুর রহমান, নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন, ১। খোন্দকার আসাদুজ্জামান আসাদ ২। কাজী রফিকুল ইসলাম।
মোট ভোটার সংখ্যা ছিল ৫১ জন। ভোট দিতে অংশ গ্রহণ করেন ৪২ জন। খোন্দকার আসাদুজ্জামান আসাদ ২৮ ভোট, কাজী রফিকুল ইসলাম ১৪ ভোট পেয়েছেন। ১৪ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খোন্দকার আসাদুজ্জামান আসাদ।
নির্বাচন পরিচালনা করেন নিউ মাক্রো প্রাইভেট চালক সমিতির উপদেষ্টা মোঃ শাহরিয়ার রহমান মামুন। নির্বাচন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক খোন্দকার আব্দুল্লাহ বাশার, গাড়ির মালিক, ড্রাইভার, হেলপার সহ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ।
নির্বাচন শেষে এক পৃতিভোজের আয়োজন করা হয়, এবং ১১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান। নিউ মাক্রো প্রাইভেট কার চালক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ নজরুল ইসলাম (নজু)