1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে প্রাইভেটকার্ট ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে এক কলেজ ছাত্রের মূত্যু হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

টাঙ্গাইল জেলার জামালপুর আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল উপজেলার ব্রাক্ষ্মশাসন নামক স্থানে গতকাল রোববার (২ জুলাই) দুপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম রাফি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ঘাটাইল উপজেলার দিগড় গ্রামের সাবেক সেনা সদস্য বাবুল হোসেনের ছেলে ও ঢাকাস্থ মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজছাত্র রাফি হামিদপুর থেকে মোটরসাইকেলযোগে ঘাটাইলের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ব্রাক্ষ্মণশাসন নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র রাফি মারা যান। এ সময় প্রাইভেটকারটি রেখে চালক পালিয়ে যায়।

ঘটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) লোকমান হোসেন জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon