1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

দাখিল পরিক্ষা দিতে না পারায় অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ

মোঃ রাকিব মাহমুদ, ভোলা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

আজ ১৭ই ফেব্রুয়ারি ২০২৪ ভোলার লালমোহনে চলমান দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিন পরীক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার উপজেলার করিমগঞ্জ সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মো. রুহুল আমিনের বিরুদ্ধে প্রতারণার দায়ে এ অভিযোগ করেন তারই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী। তারা হলেন, সুমাইয়া, জান্নাত ও সোনিয়া।

শিক্ষার্থীরা জানায়, তারা করিমগঞ্জ সিনিয়র আলিম মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষার্থী। পরীক্ষা দিতে মাদরাসার অধ্যক্ষের চাহিদামতো রেজিস্ট্রেশন, ফরম ফিলাপ ও প্রবেশপত্রের ফি দিলেও তাদের নামে কিছুই তৈরি করা হয়নি। বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে ওই শিক্ষার্থীদের হাতে অন্য তিন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র দিয়ে পরীক্ষায় বসতে কেন্দ্রে পাঠান অধ্যক্ষ।

কিন্তু অন্যের নামে পরীক্ষায় বসলে প্রক্সি হবে এবং ধরা পড়লে জেল-জরিমানা হবে, এমন শঙ্কায় কেন্দ্রে প্রবেশ করেনি ওই শিক্ষার্থীরা। পরে পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ ও অধ্যক্ষের দ্বার প্রতারণার শিকার হয়। থানায় দরখাস্ত করেন সুমাইয়া, জান্নাত ও সোনিয়া।

অভিযোগের বিষয়ে জানতে করিমগঞ্জ সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মো: রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনায়েত হোসেন বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon