1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

দিনাজপুরে ক্যাবের মতবিনিময় সভায় বিদ্যুৎ-নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আলোচনা প্রসঙ্গে সভা

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়িয়া (দিনাজপুর) উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ আগস্ট, ২০২২

ক্যাবের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাজেদুল ইসলাম সজল সাংগঠনিক সফরে দিনাজপুরে আসায় দিনাজপুর জেলা ক্যাবের এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা ক্যাবের সভাপতি শাহ-ই- মবিন জিন্না`র সভাপতিত্বে ২৬ আগস্ট ( শুক্রবার) দিনাজপুর সিডিএ ভবনে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪- ৬ পর্যন্ত সাংগঠনিক এ আলোচনায়, ক্যাবের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাজেদুল ইসলাম সজল জেলা – উপজেলা কমিটি গঠন ও হালনাগাদ করাসহ ক্যাবকে শক্তিশালী করার কথা বলেন। এছাড়াও ক্যাবের উপস্থিত নেতৃবৃন্দ বিদ্যুৎ -জ্বালানী সংকট ও কয়েকদফায় মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্যপর্ন্যের দ্রব্যমূল্য উর্ধগতি সংক্রান্ত বাজার পর্যালোচনা করেন।

এময় জেলা ক্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা. মুহম্মদ. শহিদুল্লাহ, প্রাক্তন যুগ্ম সচিব (বীরমুক্তিযোদ্ধা) এম এ কাফি সরকার, অর্থ সম্পাদক হাজেরা হাসান, নির্বাহী সদস্য মিডিয়া ব্যক্তিত্ব মাসউদ রানা, মো,সাইদুর রহমান, সেলিনা সুলতানা লিপি, আইন সম্পাদক মো.রবিউল ইসলাম, নির্বাহী সদস্য মো.আহসানুজ্জামান চঞ্জল, ও মো.আইনুল হক উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে শাহ-ই- মবিন জিন্না বলেন, আমরা হেজিমনিয়াস চক্রের মধ্যে পড়ে গেছে। তিনি তার আলোচনায় উল্লেখ্য করেন, আমরা ট্রেডিশনাল স্যোসাল ওয়ার্কার নই। মনে রাখতে হবে ক্যাব একটি আধুনিক জনবান্ধব সংগঠন। এই প্রতিষ্ঠান গণমানুষের দুর্দশার কথা বলে। এ প্রসঙ্গে সাজেদুল ইসলাম সজল বলেন, রাজনৈতিক দল গুলোর যা করার দরকার ছিল, তা ক্যাবকে করতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon