1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

দিনাজপুরে ৫০ বোতল মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

দিনাজপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহনেওয়াজের নির্দেশনায় ইজিবাইক তল্লাশী করে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক ধৃত আসামীকে ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নভেম্বর সন্ধ্যায় ৫০ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে।

দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে লাল দিঘির মোড়ে হরিহরপুর থেকে দিনাজপুর গামী সড়কের উপর সন্ধ্যায় একটি ইজিবাইক তল্লাশী করে চালকের সিটের নিচে প্লাস্টিকের বস্তায় কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থ ফেন্সিডিল ৫০ বোতলসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় আলামত হিসেবে বহনকৃত একটি লাল রংয়ের ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য একলক্ষ্য টাকা মাত্র।  ধৃত মো. ফরিদুল ইসলাম (৩২) দিনাজপুর সদস উপজেলার মুরাদপুর সাহাপাড়া গ্রামের মো. মোকারম হোসেনের ছেলে। দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল ইসলাম জব্দকৃত ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এ প্রসঙ্গে উপপরিচালক মো. শাহনেওয়াজ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।  তিনি আরো বলেন অনেকের ওপর আমাদের নজরদারি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon