1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

অবৈধভাবে মাছ শিকারের দায়ে ফিসিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে একটি ফিসিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। সময় জালট্রলারসহ আহরিত বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার এম সিদ্দিক হাসান জানান, মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার বিকেলে নিয়মিত টহল দিচ্ছিল কোস্টগার্ড পশ্চিম জোন।এসময় অনুপ্রবেশকারী সন্দেহজনক কয়েকটি ফিসিং ট্রলার দেখতে পেয়ে তারা এগিয়ে যায়।

সময় কোস্টগার্ড সমুদ্রের দেশীয় জলসীমা থেকেএফবি মা শিবানীনামের একটি ফিসিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করে

আটককৃতরা সবাই ভারতের নাগরিক।ভারতের পশ্চিম বঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। সমুদ্র পথ থেকে তাদের নিয়ে কোস্টগার্ড মোংলায় পৌঁছায় সন্ধ্যা। এরপর আইনি প্রক্রিয়া শেষে ট্রলার জাল, মাছ সহ আটকৃতদের বুধবার ( ডিসেম্বর) রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড

ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় এক মেট্রিক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে

বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান,আটককৃতদের বিরুদ্ধে সমুদ্র সীমানা লঙ্গন আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon