1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

নওগাঁয় থানা পুলিশের অভিযানে মেম্বারসহ ১০ জনকে গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

নওগাঁর জেলার আত্রাই থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে অপহরণ ও চাঁদাবাজী মামলায় হাটকালুপাড়া ইউপি মেম্বারসহ ৭ জনকে এবং মাদকসহ ৩ েআসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার বিকেল বেলায় আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের উপর ভিত্তি করে এসআই মোঃ নুরুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়াইকুড়ী গ্রামের মৃত আনিছার রহমানের ছেলে বর্তমান ইউপি সদস্য ও হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল-চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম উজ্জল এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন।

এ সময় আসামীদের বাড়ি থেকে হাটকালুপাড়া ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম উজ্জল (৩৮), জাফর আলীর ছেলে স্বজল প্রামানিক (২৬), জহুরুলের ছেলে আরাফাত আকাশ (২৪), মধু  গ্রামের ইউসুফ আলীর ছেলে বাহাদুর শেখ (৩৬), নওগাঁ সুলতানপুর গ্রামের দোস মোহাম্মদ আলীর মেয়ে বৃষ্টি আক্তার (৩৫) এছাড়া নিতাই চন্দ্রের ছেলে শুভ দেবনাথ সরকার (২৮) এবং নওগাঁর খালিশাকুড়িঁর আব্দুর রহিমের ছেলে সোহানুর রহমান (২২) সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এছাড়া সোমবার দিনগত রাতে উপজেলার বলরাম চক গ্রামের রাখাল চন্দ্রের ছেলে সুজন চন্দ্র (৩৩) কে ৩৬০ মিলিলিটার মদসহ ভরতের তুলিয়া গ্রামের ইচাহাক আলীর ছেলে আসাদুল (২৮) কে দুই গ্রাম হেরোইন ও একই গ্রামের নুরল খন্দকারের ছেলে বাচ্চু খন্দকার  (৩৭)  কে চার পিস নেশা দ্রব্যসহ আটক করেছেন।

আত্রাই থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ তারেকুর রহমান সরকার বলেন, মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অপহরণ ও চাঁদাবাজী মামলায় গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে বেলাতেই আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon