যতকাল রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান।
আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় তাবাদের অ-সাংবাদিত নেতা বাঙালি জাতির মহান স্থপতি, মহান স্বাধীনতার মূল-মন্ত্রকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। আজ পটুয়াখালীসহ সারা বাংলাদেশে একযোগে এই মহান নেতার জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে আজ শ্রীরামপুর বাজারের বাংলাদেশ আওয়ামীগের পার্টি অফিস থেকে এক বিরাট মিছিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সভাপতি (বীর মুক্তিযোদ্ধা) জনাব মো: রেজাউল করিম, আলমগীর মিয়া সহ আরো অনেকে।