1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

পরশুরামে করোনায় সতর্কতা মূলক জরুরী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

ফুয়াদ হাসান, পরশুরাম (ফেণী) প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি আবার ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সে কারণে পরশুরাম উপজেলায় প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তারের নির্দেশনা মোতাবেক। মাইকিংয়ে প্রতিনিয়ত করোনা প্রতিরোধে মানুষকে সচেতন হয়ে চলার জন্য সতর্কবার্তা জারি করা হচ্ছে।

আজ পরশুরাম উপজেলার ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদে এসেছেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার। আজ চিথলিয়া ইউনিয়ন পরিষদে আরও উপস্থিত ছিলেন ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ। এছাড়া অনন্য ওয়ার্ডের ইউপি সদস্য গণ ও উপস্থিত ছিলেন।

 

আজ করোনা প্রাদুর্ভাব এড়াতে মানুষকে সচেতন করার ব্যাপারে আলাপ আলোচনা করা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতি থেকে মানুষকে বাঁচাতে জনসচেতনতা অত্যেন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon