পরশুরাম পৌরসভার ৬ নং ওয়ার্ড উত্তর কোলাপাড়া গ্ৰামে আগুনে দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সরেজমিনে দেখা গিয়েছে, ইট পাথরের খুঁটি গুলো ছাড়া অবশিষ্ট অন্য কিছুই দেখা যাচ্ছে না। গতকাল ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮ ঘটিকায় উত্তর কোলাপাড়া গ্রামের খিলপাড়ায় একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর অনেক চেষ্টা করে। পরে মুহুর্তের ব্যবধানে আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়েছে। এতে উভয় ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা ধারণা করেছেন, রান্নাঘর থেকে আগুন লাগতে পারে।
পরশুরাম ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হয়ে গিয়েছে।
এছাড়া আগুন লাগার খবর পেয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়েছেন এবং আগুনে ক্ষতিগ্রস্তদের সান্তনা দিয়েছেন। এ সময় তিনি জরুরি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে তিন বান করে টিন ও প্রতি পরিবারকে ৯ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।