ফুয়াদ হাসান,পরশুরাম,ফেণী,প্রতিনিধিঃ বর্তমানে পরশুরাম উপজেলায় ন্যায্য ভাড়ায় চলছে সিএনজি ও অটোরিকশা সহ অনন্য যানবাহন। করোনা পরিস্থিতির কারণে বেশ কিছু সময় সিএনজি চালকরা বেশি ভাড়া নিয়ে বেশি যাত্রী বহন করেছে।
কিন্তু বর্তমান সময়ে তারা বেশি যাত্রী বহন করলে ও কম ভাড়া নিয়ে যাতায়াত করছে।
বর্তমানে সিএনজি চালকরা যাত্রী বেশি বহন করলে ও ভাড়া দ্বিগুণ দাবি করছে না।তারা যে ভাড়া নিচ্ছেন তাতে মানুষ এখন অতীতের তুলনায় অনেকটা সন্তুষ্ট আছেন। অতীত সময়ের মতো বেশি ভাড়া সিএনজি চালকরা দাবি করছে না বলে মানুয় এখন ভাড়া নিয়ে সন্তোষজনক।
সিএনজি অটোরিকশার মতো বাসে ও এখন ন্যায্য ভাড়া দিয়ে যাতায়াত করছে মানুষ জন। কারণ তারা এখন অতীত সময়ের মতো দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে না।