1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

পূর্ব সুন্দরবন থেকে ট্রলার ও ফাঁদসহ ৭ হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ আজ শনিবার (১৫ই আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার পক্ষির চর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে

এসময় ট্রলার তল্লাশি করে দুইশহাত ইলিশের জাল, দুইশহাত নাইলনের তৈরি হরিণ শিকারের ফাঁদসহ কয়েককটি দা ছুরি জব্দ করা হয়। আটককৃতরা হলেনপাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মুনসুর আলী বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস (৩৫), ইব্রাহিমের ছেলে মো. ইউনুচ (১৮), একই গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. মোস্তফা (৩০), একই সায়রাবাদ গ্রামের . হকের ছেলে শুকুর আলী (১৯), উত্তর কাঁঠালতলী গ্রামের . হামিদের ছেলে ইলিয়াস (৩০), তালুকর চরদুয়ানী গ্রামের হাবিব মোল্লার ছেলে রাজু (২৫) মঠবাড়িয়া উপজেলার নলি গ্রামের . ছালাম কাজির ছেলে জাকির কাজি (৩৫)

সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পক্ষির চর এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ট্রলারসহ সাত হরিণ শিকারিকে আটক করা হয়েছে।ৎ

সুন্দরবন থেকে আটককৃতদের বাগেরহাটে নিয়ে গেছেন বন রক্ষিরা। আগামীকাল সকালে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon